বাংলায় বলুন, বাংলায় লেখা হোক।

উক্তি Chrome এর একটা ছোট এক্সটেনশন। যেকোনো ওয়েবসাইটের যেকোনো লেখার বক্সে ক্লিক করুন, মাইকে চাপুন, বাংলায় বলুন। কথাগুলো বাংলা অক্ষরে সেই বক্সেই বসে যাবে, যেখানে আপনি এমনিতেই লিখছিলেন।

উক্তি ইনস্টল করুন

বিনা পয়সায়, অ্যাকাউন্ট লাগে না। কম্পিউটারের Chrome এ চলে (ভার্সন ১৩৮ বা নতুন), ফোনে চলে না।

যে কথাটা লেখা হয় না

আমরা অনেকেই সারাদিন বাংলায় কথা বলি, বাংলায় ভাবি, বাংলায় গল্প করি। কিন্তু লিখতে বসলেই আটকে যাই। কিবোর্ডে বাংলা লিখতে হলে আগে অভ্র বা বিজয় শিখতে হয়, সফটওয়্যার বসাতে হয়, কোন বোতামে কোন অক্ষর তা মনে রাখতে হয়। তাই আমরা লিখি "ami ashchi", নয়তো ইংরেজিতে, নয়তো লিখিই না।

আপনার নানি বা দাদি হয়তো এক ঘণ্টা ধরে গল্প বলতে পারেন। সেই গল্পের একটা বাক্যও তিনি মেসেজে লিখে পাঠাতে পারেন না।

উক্তি এই ফাঁকটুকু বন্ধ করে, সবচেয়ে সোজা উপায়ে। বলুন, লেখা হয়ে যাবে।

যেভাবে কাজ করে

  1. যেকোনো লেখার বক্সে ক্লিক করুন: চ্যাট, ইমেইল, সার্চ, ফর্ম, বা AI এর প্রম্পট।
  2. বক্সের পাশে একটা ছোট মাইক আসবে। সেটাতে চাপুন।
  3. বাংলায় বলুন। যা বলছেন, বাংলা অক্ষরে বক্সে বসে যাবে। থামাতে আবার চাপুন।

দরকার হলে আরও কিছু

অ
টাইপ করা বাংলিশকে বাংলা করে। ami banglay kotha boli হয়ে যায় আমি বাংলায় কথা বলি।
EN
বক্সের লেখাকে ইংরেজি করে, আপনার কম্পিউটারেই।
ফেরত
এক চাপে আগের লেখা ফিরিয়ে আনে।
শেখে
কোনো শব্দ ভুল লিখলে আপনি ঠিক করে দিন। উক্তি সেটা মনে রাখতে চাইবে, যাতে পরেরবার আর ভুল না হয়।

সব নিয়ম আর ফিচার দেখুন

দেখুন, কীভাবে কাজ করে

ভিডিওতে যা দেখানো হয়েছে, লেখায়
  1. ChatGPT এর বক্সে মাইকে চেপে বলা হলো "আমি বাংলা টাইপ করতে পারি না দাঁড়ি চিহ্ন, তাই মুখে বলে দিচ্ছি দাঁড়ি চিহ্ন"। বক্সে লেখা হলো: আমি বাংলা টাইপ করতে পারি না। তাই মুখে বলে দিচ্ছি।
  2. বলা হলো একটা ছুটির দরখাস্তের কথা, "নতুন লাইন", "দাঁড়ি চিহ্ন" আর "প্রশ্নবোধক" সহ। বক্সে নতুন লাইন, । আর ? বসল।
  3. Claude এর বক্সে টাইপ করা হলো "tumi kemon acho, onak din kotha hoy nai", তারপর অ চাপা হলো। লেখা হলো: তুমি কেমন আছো, অনাক দিন কথা হয় নাই। "onak" টাইপ করায় বাংলাতেও অনাক এসেছে।
  4. EN চাপায় লেখাটা ইংরেজি হলো: "How are you, you have not talked about the day"। ভুল শব্দটার কারণে অনুবাদও ঠিক হয়নি। ফেরত দুইবার চাপায় আগে বাংলা, তারপর টাইপ করা লেখা ফিরে এল।
  5. বলা হলো "এখন বাংলায় প্রম্পট দিতে পারি", উক্তি লিখল "ফ্রন্ট"। শব্দটা হাতে ঠিক করার পর উক্তি জানতে চাইল মনে রাখবে কিনা, "হ্যাঁ, মনে রাখো" চাপা হলো। একই কথা আবার বলায় এবার লেখা হলো "প্রম্পট"।
  6. শেষে বলা হলো "ঢাকার আজকের আবহাওয়া কেমন প্রশ্নবোধক", লেখা হলো: ঢাকার আজকের আবহাওয়া কেমন?

আপনার কথা কোথায় যায়

সোজা কথায় বলি।

  • আপনি যা বলেন, তা Google এর কাছে যায়। উক্তি Chrome এর নিজস্ব কথা চেনার ব্যবস্থা ব্যবহার করে, আর Chrome অডিওটা Google এর সার্ভারে পাঠিয়ে লেখায় বদলায়। Google সার্চে মাইক চাপলে যা হয়, এটাও তাই। মাইকের বাটন লাল থাকলেই শুধু শোনে। কোনো কথা Google কে শোনাতে না চাইলে, সেটা টাইপ করুন।
  • অনুবাদ আর বাংলিশ থেকে বাংলা আপনার কম্পিউটারের বাইরে যায় না।
  • উক্তির কোনো সার্ভার নেই, অ্যাকাউন্ট নেই, অ্যানালিটিক্স নেই। উক্তির নিজের কোড কোথাও কিছু পাঠায় না। আপনার সেটিং আর শব্দের তালিকা থাকে আপনার কম্পিউটারেই।
  • পাসওয়ার্ড, ওটিপি, পিন আর কার্ডের ঘরে উক্তির মাইক আসে না।
  • এই ওয়েবসাইটও একই কথা রাখে: কোনো কুকি নেই, কোনো ট্র্যাকিং নেই।

পুরো গোপনীয়তা নীতি পড়ুন

ইনস্টলের আগে জেনে রাখুন

  • Chrome একটা সতর্কবার্তা দেখাবে। ইংরেজিতে লেখা থাকবে Read and change all your data on all websites, মানে উক্তি সব ওয়েবসাইটে আপনার সব ডেটা পড়তে ও বদলাতে পারবে। কথাটা সত্যি, আর এর কারণ আছে। যেকোনো সাইটের যেকোনো বক্সে মাইক আনতে হলে উক্তিকে সব পেজে থাকতে হয়। সব জায়গায় কাজ করার দাম এটাই। তবে উক্তি পড়ে শুধু সেই বক্সটা, যেখানে আপনি বলছেন বা এর কোনো বাটনে চাপছেন।
  • শুধু কম্পিউটারের Chrome এ চলে, ভার্সন ১৩৮ বা নতুন। ফোনে চলে না। ফোনে পড়ছেন? এই লিংকটা নিজেকে পাঠিয়ে রাখুন, কম্পিউটারে খুলবেন: uktibangla.app
  • অনেকক্ষণ টানা বললে Google এর ফ্রি সার্ভিস মাঝে মাঝে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। মাইক থামিয়ে আবার চালু করলেই ঠিক হয়ে যায়।
  • বাংলিশ থেকে বাংলা সবসময় নিখুঁত হয় না। রোমান অক্ষরে শ আর স, থ আর ঠ আলাদা করা যায় না। যে শব্দ ভুল হয় সেটা ঠিক করে দিলে, উক্তি পরেরবার আপনার জন্য ঠিক লেখে।