ভুল শব্দ শেখানো

কথা চেনা মাঝে মাঝে একটা শব্দকে অন্য শব্দ শোনে। যেমন আপনি বললেন “প্রম্পট”, লেখা হলো “ফ্রন্ট”। প্রতিবার ঠিক করতে হলে বিরক্তিকর। তাই উক্তি শিখে নিতে পারে।

একবার ঠিক করুন, উক্তি মনে রাখবে

  1. উক্তি বক্সে লেখার পর ভুল শব্দটা নিজে হাতে ঠিক করে দিন।
  2. উক্তি জানতে চাইবে: “মনে রাখব? পরেরবার ‘ফ্রন্ট’ শুনলে ‘প্রম্পট’ লিখব।”
  3. হ্যাঁ, মনে রাখো চাপলে জমা হবে। না চাপলে কিছুই জমা হবে না।

এরপর ওই শব্দ শুনলে উক্তি নিজেই ঠিকটা লিখবে।

এটা বোঝার জন্য উক্তি শুধু সেই বক্সটাই দেখে যেখানে এইমাত্র লিখেছে, দুই মিনিটের জন্য, আর মিলিয়ে দেখে যা লিখেছিল তার সাথে। উক্তির লেখা এক থেকে তিনটা শব্দ বদলালে তবেই সেটাকে ঠিক করা ধরা হয়। পুরো বাক্য নতুন করে লিখলে, বা নিজের লেখা অংশ বদলালে, উক্তি কিছু জিজ্ঞেস করে না।

নিজে লিখে রাখা

টুলবারে উক্তির আইকন থেকে শব্দ অংশে প্রতি লাইনে লিখুন, “যা শোনে = যা হবে”:

ফ্রন্ট = প্রম্পট
কি = কী

পুরো শব্দ মিললে তবেই বদলায়। তাই “কি = কী” লিখলে “কিছু” বদলে “কীছু” হবে না।

পুরো তালিকা, ফাইলে রাখা আর আনা

শব্দ অংশ থেকে সব শব্দ, ফাইলে রাখা বা আনা তে চাপলে একটা আলাদা পেজ খোলে। সেখানে আপনার লেখা আর উক্তির শেখা সব শব্দ একসাথে।

  • বদলানো বা মোছা: লাইনটা বদলে দিন বা মুছে দিন, নিজে থেকেই জমা হয়।
  • ফাইলে রাখুন: পুরো তালিকা একটা ফাইলে নামিয়ে রাখে, যেখানে আপনি রাখতে চান।
  • ফাইল থেকে আনুন: অন্য কম্পিউটারে রাখা তালিকা নিয়ে আসে। একই শোনা শব্দ দুই জায়গায় থাকলে ফাইলেরটাই থাকে, কিছু দুইবার হয় না। ১ MB এর বড় ফাইল, সব মিলিয়ে ২,০০০ এর বেশি নিয়ম, বা ২০০ অক্ষরের বেশি লম্বা শব্দ নেওয়া হয় না।

এই তালিকা কোথায় থাকে

আপনার কম্পিউটারেই, Chrome এর এক্সটেনশন স্টোরেজে। কোথাও আপলোড হয় না। আপনি যা বলেন তার মধ্যে এটাই সবচেয়ে ব্যক্তিগত জিনিস, তাই এটা আপনার কাছেই থাকে। উক্তি সরিয়ে দিলে তালিকাও মুছে যায়, তাই আগে ফাইলে রেখে দিতে পারেন।