সমস্যা ও সমাধান

কন্ট্রোলটাই আসছে না

এক এক করে দেখুন:

  1. ট্যাবটা কি উক্তি ইনস্টলের আগে খোলা ছিল? তাহলে F5 চেপে রিফ্রেশ করুন।
  2. উক্তি কি বন্ধ? টুলবারে উক্তির আইকনে চেপে দেখুন উক্তি সব জায়গায় চালু আর এই সাইট চালু আছে দুইটাই চালু কিনা।
  3. কখন দেখাবে কি বাছাই সাইটে? তাহলে এই সাইটটা সেখানে চালু করুন, অথবা স্মার্ট বাছুন। দেখুন চালু আর বন্ধ।
  4. এটা কি পাসওয়ার্ড, OTP, পিন বা কার্ডের ঘর? সেখানে উক্তি ইচ্ছা করেই আসে না।
  5. এটা কি Chrome এর নিজের পেজ? chrome:// দিয়ে শুরু হওয়া পেজ আর Chrome Web Store এ কোনো এক্সটেনশনই কাজ করতে পারে না।

মাইক কাজ করছে না

  • মাইক্রোফোনের অনুমতি দেওয়া আছে কিনা দেখুন: উক্তির আইকন থেকে সেটআপ খুলুন, প্রথম ধাপ আবার করুন।
  • অন্য কোনো ট্যাব মাইক ব্যবহার করছে কিনা দেখুন। উক্তি একসাথে একটা ট্যাবেই শুনতে পারে। অন্য ট্যাব মাইক নিয়ে নিলে উক্তি সেটা জানিয়ে দেয়।
  • কম্পিউটারের নিজের সেটিংয়ে Chrome এর মাইক্রোফোন ব্যবহারের অনুমতি আছে কিনা দেখুন।

কিছুক্ষণ বলার পর লেখা আসা বন্ধ

Google এর ফ্রি ভয়েস সার্ভিসের সীমা আছে, তাই লম্বা সময় টানা বলার পর ওটা সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে। মাইকে চেপে বন্ধ করুন, তারপর আবার চালু করুন। অনুচ্ছেদ ধরে ধরে বললে এটা কম হয়।

ইন্টারনেট নেই

কথা চেনার কাজটা Google এর সার্ভারে হয়, তাই ইন্টারনেট ছাড়া মুখে বলা চলে না। ইন্টারনেট গেলে উক্তি সাথে সাথে জানায়, আর মাইকের রিং কমলা হয়। বাংলিশ থেকে বাংলা আর ইংরেজি অনুবাদ ইন্টারনেট ছাড়াও চলে।

EN চাপলে কিছু হচ্ছে না

ভাষা প্যাক নামানো নেই। উক্তি তখন “সেটআপ খুলুন” বলে। সেটআপে গিয়ে দুইটা প্যাকই নামান। Chrome এর ভার্সন ১৩৮ এর পুরনো হলেও অনুবাদ চলবে না: Chrome এর মেনু থেকে Help → About Google Chrome এ গিয়ে আপডেট করুন।

উক্তি বলছে লেখাটা বক্সে বসানো গেল না

কিছু সাইটের এডিটর বাইরে থেকে আসা বদল নেয় না। উক্তি তিনভাবে লেখা বসানোর চেষ্টা করে, আর প্রতিবার মিলিয়ে দেখে এডিটর সেটা রাখল কিনা। কোনোটাতেই না হলে আপনার আগের লেখা হুবহু রেখে দেয় আর আপনাকে জানায়, যাতে একই বাক্য দুইবার না বসে। তখন লেখাটা প্রিভিউ থেকে দেখে নিজে বসাতে পারেন।

জানা সমস্যা: Gemini। Google এর Gemini এর বক্সে মুখে বলা লেখা এখনো সবসময় ঠিকমতো বসে না। এটা খোলা সমস্যা, কাজ চলছে।

বাংলিশ থেকে বাংলায় ভুল বানান

এটা হয়, কারণ রোমান অক্ষরে শ আর স, থ আর ঠ আলাদা করা যায় না। ভুল শব্দটা ঠিক করে নিজের তালিকায় যোগ করুন। দেখুন বাংলিশ থেকে বাংলা আর ভুল শব্দ শেখানো।

তবুও সমাধান না হলে

GitHub এ সমস্যাটা লিখুন: কোন সাইটে, কী করছিলেন, কী হলো। কোনো ব্যক্তিগত লেখা বা পাসওয়ার্ড সেখানে দেবেন না।