মুখে বলা কমান্ড
Chrome এর বাংলা কথা চেনা প্রায় কোনো যতিচিহ্ন দেয় না। তাই কিছু শব্দ বললে উক্তি সেগুলো লেখার বদলে চিহ্ন বসায়। এটা শুরু থেকেই চালু। বন্ধ করতে চাইলে টুলবারের আইকন থেকে শব্দ অংশে মুখে বলা কমান্ড বন্ধ করুন।
বাক্যের শেষে বলুন
এগুলো বাক্যের শেষে বললে কাজ করে, আবার একা বললেও করে।
| বলুন | বসবে |
|---|---|
| প্রশ্নবোধক, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নচিহ্ন | ? |
| বিস্ময়সূচক, বিস্ময়বোধক (চিহ্ন সহ বা ছাড়া) | ! |
| দাঁড়ি চিহ্ন, ফুলস্টপ | । |
| কমা চিহ্ন | , |
| নতুন লাইন | নতুন লাইন |
| নতুন অনুচ্ছেদ, নতুন প্যারা | একটা ফাঁকা লাইন সহ নতুন অনুচ্ছেদ |
যেমন: “কেমন আছো প্রশ্নবোধক” বললে লেখা হবে “কেমন আছো?”
শুধু একা বলুন
“দাঁড়ি” আর “কমা” সাধারণ শব্দও (মুখের দাঁড়ি, কমিয়ে দেওয়া)। তাই এগুলো শুধু একা বললে, একটু থেমে, চিহ্ন হয়। বাক্যের ভেতরে বললে শব্দ হিসেবেই লেখা হবে।
| একা বলুন | যা হবে |
|---|---|
| দাঁড়ি | । |
| কমা | , |
| মুছে দাও, মুছে ফেলো | উক্তির লেখা শেষ অংশটা মুছে যাবে |
স্নিপেট: একটা কথা বললে পুরো লেখা
যে লেখা বারবার লিখতে হয়, যেমন ঠিকানা বা ফোন নম্বর, সেটা একটা ছোট কথার সাথে জুড়ে রাখতে পারেন। টুলবারের আইকন থেকে শব্দ অংশে স্নিপেট: একটা কথা বললে পুরো লেখা তে চাপুন, তারপর প্রতি লাইনে লিখুন:
আমার ঠিকানা = বাড়ি ১২, রোড ৫, ধানমন্ডি, ঢাকা
এরপর মাইকে শুধু “আমার ঠিকানা” বললে পুরো ঠিকানাটা বসে যাবে। বাক্যের ভেতরে বললে কিছু হবে না, তাই সাধারণ কথায় ভুল করে ঢুকবে না। স্নিপেট আপনার কম্পিউটারেই থাকে।
লেখার ধরন
টুলবারের আইকন থেকে শব্দ অংশে:
- সংখ্যা: যেমন বলা হয়েছে তেমন, অথবা সবসময় বাংলায় (১২৩), অথবা সবসময় ইংরেজিতে (123)।
- ইংরেজি শব্দ ইংরেজি হরফে (শুরুতে বন্ধ): যারা মিশিয়ে লেখেন তাদের জন্য। চালু করলে “আমি অফিসে আছি” হবে “আমি office এ আছি”।
- উচ্চারণ: বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ। Chrome কে বলে দেয় কোন উচ্চারণ ধরে শুনতে হবে। আপনার উচ্চারণের সাথে মিললে ভুল কম হয়।