চালু আর বন্ধ

সব সেটিং থাকে Chrome এর টুলবারে উক্তির আইকনে। আইকন দেখা না গেলে টুলবারের ধাঁধার টুকরোর মতো আইকনে (Extensions) চেপে উক্তির পাশের পিনে চাপুন, তাহলে সবসময় দেখা যাবে।

একটা সাইটে বন্ধ

যে সাইটে উক্তি চান না, সেখানে থাকা অবস্থায় আইকনে চেপে এই সাইট চালু আছে সুইচটা বন্ধ করুন। শুধু ওই সাইটে উক্তি আর আসবে না। আবার চালু করতে একই সুইচ।

সব জায়গায় বন্ধ

একদম ওপরের উক্তি সব জায়গায় চালু সুইচটা বন্ধ করলে কোনো সাইটেই উক্তি আসবে না, যতক্ষণ না আবার চালু করেন। কোনো কিছু মুছে যায় না।

বলার মাঝখানে উক্তি বন্ধ করলে মাইকও সাথে সাথে বন্ধ হয়ে যায়।

কন্ট্রোল কখন দেখাবে

চেহারা অংশে কখন দেখাবে:

  • স্মার্ট (শুরু থেকে): লেখার বক্সে ক্লিক করলে আসে, বক্স ছেড়ে গেলে লুকায়।
  • সব বক্সে: যেকোনো লেখার বক্সে দেখায়।
  • বাছাই সাইটে: শুধু সেই সাইটগুলোতে, যেখানে আপনি এই সাইট চালু করেছেন। শুরুতে কয়েকটা চ্যাট, AI আর ইমেইল সাইট বাছাই করা থাকে।

চেহারা

চেহারা অংশে আরও যা বদলানো যায়:

  • থিম: স্বচ্ছ, কালো, বা সাদা।
  • আকার: ছোট, মাঝারি, বড়।
  • সাজানো: সব বাটন খোলা, অথবা গুটিয়ে (শুধু মাইক, তীরে চাপলে বাকিগুলো)।
  • কোথায় বসবে: নিজে থেকে (যে বক্সে লিখছেন তার পাশে), ডানে নিচে, বা বাঁয়ে নিচে। মাইক টেনেও সরানো যায়।
  • কোন বাটনগুলো থাকবে: অ, EN, ফেরত আর সরানোর হাতল, যেটা লাগে না সেটা লুকিয়ে রাখুন।
  • বাটনের নাম সবসময় দেখাও: বাটনের পাশে ছোট লেবেল। শুরুতে কয়েকবার এমনিতেই দেখায়, চিনে ফেলার পর নিজে থেকে সরে যায়।

উক্তির নিজের ভাষা

প্রধান অংশে লেখাগুলোর ভাষা: উক্তির বাটন, বার্তা আর সেটিং বাংলায় না ইংরেজিতে দেখাবে।