প্রথমবার সেটআপ
উক্তি ইনস্টল হলেই Chrome একটা সেটআপ পেজ খুলে দেয়। তাতে তিনটা ধাপ। প্রথম দুইটা জরুরি, তৃতীয়টা শুধু পরীক্ষা করে দেখার জন্য। সব মিলিয়ে দুই-তিন মিনিট লাগে, আর একবারই করতে হয়।
১. মাইক্রোফোন চালু করুন
মাইক্রোফোন চালু করুন বাটনে চাপুন। Chrome জানতে চাইবে উক্তি মাইক্রোফোন ব্যবহার করতে পারবে কিনা। Allow দিন।
এখানে জেনে রাখার মতো একটা কথা: আপনার কথা লেখায় বদলানোর কাজটা Chrome এর নিজের, আর Chrome অডিওটা Google এর সার্ভারে পাঠায়। উক্তি নিজে কোনো কথা জমা রাখে না, কোথাও পাঠায়ও না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
২. দুইটা ভাষা প্যাক নামান
অনুবাদের জন্য Chrome এর দুইটা ভাষা প্যাক লাগে: বাংলা → ইংরেজি আর ইংরেজি → বাংলা। দুইটার পাশেই নামান বাটনে চাপুন।
- প্যাক একবার নামলে আর নামাতে হয় না।
- নামানোর পর অনুবাদ আপনার কম্পিউটারেই হয়, লেখা কোথাও যায় না।
- নামানোর সময় ইন্টারনেট লাগে। Chrome প্যাকটা Google থেকে আনে, এতে আপনার কোনো লেখা যায় না।
প্যাক ছাড়াও মুখে বলা আর বাংলিশ থেকে বাংলা চলবে। শুধু EN বাটন আর ইংরেজি আউটপুট চলবে না।
৩. বলে দেখুন
পেজের নিচের বক্সে বোতামে চেপে বাংলায় কিছু বলুন, যেমন “আমি আজকে খুব খুশি”। লেখাটা ওখানেই উঠবে। এখানে যা বলবেন তা কোথাও জমা থাকে না, আর পেজ বন্ধ করলে মাইকও বন্ধ হয়ে যায়।
দুইটা কথা মনে রাখবেন
আগে থেকে খোলা ট্যাবে F5 চাপুন। উক্তি ইনস্টল করার আগে যে ট্যাবগুলো খোলা ছিল, সেগুলো উক্তিকে চেনে না। প্রতিটায় একবার F5 চেপে রিফ্রেশ করে নিন। এরপর থেকে নতুন খোলা সব পেজে এমনিতেই চলবে।
অনেকক্ষণ টানা বললে থেমে যেতে পারে। Google এর ফ্রি ভয়েস সার্ভিসের সীমা আছে, তাই লম্বা সময় ধরে বলার পর ওটা সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে। মাইকে চেপে বন্ধ করে আবার চালু করলেই ঠিক হয়ে যায়। অনুচ্ছেদ ধরে ধরে বললে এটা কম হয়।
সেটআপ আবার খোলা
পরে কখনো প্যাক নামাতে বা মাইকের অনুমতি দিতে হলে, Chrome এর টুলবারে উক্তির আইকনে চাপুন, তারপর সেটআপ খুলুন।